crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অ’পপ্রচারকারী ও গুজব রটনাকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
অপপ্রচার ও গুজবকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে একটি কাঠামো দাঁড় করানোর কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে যারা অপপ্রচার চালায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’

আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর রোববার সচিবালয়ে আসেন প্রতিমন্ত্রী আরাফাত। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অ’পপ্রচার হয় বা হচ্ছে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করেও অ’পপ্রচার হয় এটা আমরা সবাই জানি। সমস্যা যেটি হয় এই অপপ্রচার রোধ করতে আমরা যেটি চিন্তা করি মত প্রকাশের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়, গণমাধ্যমের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু নতুন একটা ফেনামেনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিস্তৃতি ঘটে এই জায়গায় এসেছে। কাজেই নতুনভাবে আমাদের ভেবে কর্মকৌশল নিতে হবে। কীভাবে অ’পপ্রচার ও গু’জবকে আমরা জবাদিহিতার আওতায় আনতে পারি সেটির একটি কাঠামো দাঁড় করাতে পারি। কারণ দিন শেষে সব কিছু কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। যদি অ’পপ্রচার অবাধ ও স্বাধীনভাবে বিস্তৃতি লাভ করার সুযোগ পায়, তাহলে কিন্তু কোনকিছুই দিন শেষে গণতন্ত্রের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ এবং মত প্রকাশের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। আমাদের পূর্ণাঙ্গ অঙ্গীকার আছে। গণতন্ত্রের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমরা নিশ্চিত করেছি এবং করতে চাই। একইসঙ্গে তথ্যের অবাধ প্রবাহ, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অ’পব্যবহার করে কোনো গোষ্ঠী যদি অ’পপ্রচার বা মিথ্যাচার করে সেটি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর। এই অসত্য এবং অ’পপ্রচারকে কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় সেই বিষয়গুলো যাতে সঠিক তথ্যের অবাধ প্রবাহ আরও সুন্দরভাবে তৈরি করা যায় সে বিষয়গুলো নিয়ে আগামী দিনে কাজ করতে চাই।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

মধুপুর থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত

ময়মনসিংহে ছেলের দাঁ’য়ের কো’পে বাবা খু’ন

ময়মনসিংহে ছেলের দাঁ’য়ের কো’পে বাবা খু’ন

দাউদকান্দিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেলো সহস্রাধিক রোগী

নীলফামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক ও খামারিরা, ৯টি গরুর মৃত্যু

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটে ১৪৪ ধারা জারি, কার্যক্রমে নিষেধাজ্ঞা

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রংপুরে সাড়ে ১৩ হাজার কেজি মেয়াদোর্ত্তীণ আটাসহ গ্রেফতার-২

হাদির পরিবার পাচ্ছে ২ কোটি টাকা: অর্থ উপদেষ্টা