crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মোড়লরা অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৯, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
সিলেট-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-আফগানিস্তানের মতো কোনো দেশ না যে, মোড়লরা যা ইচ্ছা তাই এখানে করতে পারবেন। তিনি বলেন, কেউ যদি অন্যায়ভাবে বাংলাদেশের সঙ্গে কোনো আচরণ করে তা ম্যানেজ করার সক্ষমতা বাংলাদেশের হয়েছে।

শুক্রবার সকালে সিলেটে তার নির্বাচনি প্রচারণা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সকালে নগরীর উপশহর এলাকায় দলের নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন মোমেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান তিনি।

উপশহর এলাকায় প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।

এ সময় বিএনপির অসহযোগ আন্দোলনকে দুঃখজনক মন্তব্য করে মোমেন বলেন, ‘তারা (বিএনপি) মনে করছে নির্বাচনে আসলে ভোট পাবে না; কিন্তু বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।’

নির্বাচনের পর কোনো ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে কি না বাংলাদেশ- এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, এগুলো করে কোনো কোনো মোড়ল দেশ। আমরা সেজন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা চারটিখানি দেশ না, ১৭০ মিলিয়ন মানুষের দেশ। পৃথিবীর মধ্যে ৩৩তম অর্থনীতির দেশ। ছোট কোনো দেশ যেমন আফগানিস্তান ২৯ মিলিয়ন মানুষের দেশ; ওখানে উলটা-পালটা করতে পারে তারা। বাংলাদেশ সেই অবস্থায় নেই। আগে এক সময় তাদের ওপর নির্ভরশীল ছিলাম। এখন বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাসী, আমাদের অর্থনীতি অনেক সবল। সুতরাং কোনো হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। অনেক দিন ধরেই হুমকি-ধমকি দিচ্ছে, কী কাজ হয়েছে? যদি কোনো ধরনের অপকর্ম করতে চায়, তা ম্যানেজ করার সক্ষমতা বাংলাদেশের আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে গৃহবধূ গণধর্ষণের শিকার, আটক-১

ঢাকার মোহাম্মদপুরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

হোমনায় থানা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করলেন মসিক মেয়র

ঝিনাইদহে ‘সিও সংস্থা’র ফের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

দাউদকান্দিতে ‘নিরাপদ সড়ক চাই দিবসের’ র‌্যালি অনুষ্ঠিত

শৈলকুপায় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে খেলার মাঠেই স্কুলছাত্রের মৃত্যু!

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহ জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত