crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
ডোমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে পবিত্র মাহে রমজার উপলক্ষে এলাকার ৩ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সোনারায় ইউনিয়নের আফেন্দী ভবনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আফেন্দী’র  ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ডোমার-ডিমলা জমিয়তের সমন্বয়ক গোলাম আরশাদ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি মাওলানা খতিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আকরামুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহমূদ বিন আলম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলাম, ডোমার ছাত্র জমিয়তের সভাপতি রাজু রুহানী, শিক্ষক তাজুল ইসলাম, মাওলানা আব্দুর রাকীব, গোলাম ফারুক, আমজাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্যের চলমান উর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে বরাবরের মত এই রমজানে নীলফামারীর ডোমার উপজেলার হতদরিদ্র জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, আটা, আলু, পেঁয়াজ, চিনি, মুসুর ডাল, ছোলা বুট,সোয়াবিন তেল, লবন ও নগদ অর্থ রয়েছে। এলাকার দরিদ্র মানুষেরা তাদের প্রিয় ব্যক্তি আফেন্দীর কাছ থেকে এসব খাদ্যদ্রব্য পেয়ে অনেক আনন্দিত। এর আগে করোনা কালীন সময়ে উক্ত সংগঠনের পক্ষ থেকে ডোমার ডিমলা এলাকার হাজারো অসহায় ও দুঃস্থ মানেুষের মাঝে ত্রাণ সামগ্রী, মসজিদ মাদ্রাসায় ওজুখানা, ডেউটিন, টিউবওয়েল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ৩লাখ ১৪২জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

তিস্তা ব্যারাজের ৬ কোটি টাকার অটোমেশন রাউটার চুরির অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী

কিশোরগঞ্জে কাঠমিস্ত্রী ফখরুল হ*ত্যাকাণ্ড: ১৯ দিন পর মৃত্যু, বিচার দাবিতে পরিবার

মেলান্দহের রৌমারী বিল থেকে সৌহার্দ্যের মরদেহ উদ্ধার

শুধু কথায় নয়, যাপিত জীবনের প্রতিক্ষণে অনুক্ষণে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য:আইজিপি

বাকৃবি`র অ’রক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে ঝুঁকি

বাকৃবি`র অ’রক্ষিত লেভেল ক্রসিংয়ে বাড়ছে ঝুঁকি

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অসদাচরণ এবং মামলা দিয়ে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জাসদ

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অসদাচরণ এবং মামলা দিয়ে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জাসদ

জামালপুরে পুলিশ সুপার এর সাথে সাংবাদিকদের মতবিনিময়