crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনা জেলা প্রশাসনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে : নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০১৯ ৪:০০ অপরাহ্ণ

 পাবনা জেলা প্রতিনিধি >>

জেলা প্রশাসনের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা চেয়েছেন পাবনার নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ।

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এ প্রত্যাশার কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পাবনা দেশের প্রাচীনতম একটি  জেলা। জেলা প্রশাসক হিসেবে একদিনেই সমসাময়িক সকল সমস্যা দূর করে ফেলা সম্ভব নয় , তবে সমস্যা সমাধানে জেলা প্রশাসক হিসেবে আমার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। এক্ষেত্রে, গণমাধ্যম কর্মীদের সহযোগী হিসেবে পাশে থাকার অনুরোধ জানান তিনি।

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খোন্দকার, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি রাসেল রহমান, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয় প্রমুখ।

উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ ২৩ জুন পাবনায় যোগদান করেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হা*মলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ৪১ ঘণ্টা পর শ্রমিকদের অ’বরোধ প্রত্যাহার

পঞ্চগড়ে ৪১ ঘণ্টা পর শ্রমিকদের অ’বরোধ প্রত্যাহার

মধুপুরে ডকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে

রংপুরে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস বন্ধ

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃ’ত্যু

ঝিনাইদহে পথচারীদের মাঝে ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমানের মাস্ক বিতরণ

ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সঙ্গে সভা

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত