crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় চিকিৎসক হ’ত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:

কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কু’পিয়ে ও ছু’রিকাঘাতে ডা. জহিরুল হক হ’ত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর,২০২৩ খ্রি.) বিকালে নগরীর কান্দিরপাড় এলাকায় টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধনে নগরীর রেসকোর্স এলাকার সিলভার শাপলা টাওয়ার ভবনের ফ্ল্যাট মালিক-বাসিন্দা, রেসকোর্স ও দুর্গাপুর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে মো. কামরুজ্জামান, কাজী শরীফসহ শাপলা টাওয়ার ভবনের ফ্ল্যাটের বাসিন্দারা ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ ফাঁ’সির দাবি জানান।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় সিলভার শাপলা টাওয়ার ভবনের ফ্ল্যাটের মালিক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হকের সঙ্গে ভবনের পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে ওই ভবনের আরেক ফ্ল্যাট মালিক সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুর বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার বেলা দেড়টার দিকে পাপ্পুসহ তার লোকজন ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে কু’পিয়ে ও ছু’রিকাঘাত করে আহত করে। আহত ডা. জহির সোমবার সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ‘এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেজাউল আলম রেজা

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

নিত্য পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিক অধিকার আন্দোলনের মানববন্ধন-সমাবেশ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

বেহেশত ওয়াজিব করে নেওয়ার আমল

বেহেশত ওয়াজিব করে নেওয়ার আমল

কবে উদ্বোধন হবে চিলাহাটির ফায়ার সার্ভিস স্টেশন ?

ঢাকায় রাজনৈতিক স’হিংসতায় যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশনের উদ্বেগ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহে গভীর রাতে গৃহবধূ উধাও, নিখোঁজের ৮ দিন পর গলিত লাশ উদ্ধার!

তেঁতুলিয়ায় ট্রলির ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু কারাগারে