crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ১১টি মাদক মামলার আসামী, মাদক ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০১৯ ৪:৩৩ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫’শ ৫০ পিস ইয়াবা। গ্রেফতার শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, তারা গোপন সূত্রে খবর পায় মথুরাপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে ঝিনাইদহ শহরে আসছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে উদ্বত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। এসময় অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র গুলি ও মাদক। শহিদুল ইসলামের নামে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন থানায় ১১ টি মাদকের মামলা আছে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় মানবপাচার মামলা তুলে না নেওয়ায় বাদীকে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড

দাউদকান্দিতে হতদরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলো- মানবতা একতা ফাউন্ডেশন

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

নাসিরনগরে খেলাফত মজলিসের কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৮৮

কালীগঞ্জ রোকনপুর ইউপি চেয়ারম্যান নাসিরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

ভারী বর্ষণে চকরিয়ার নিন্মাঞ্চল প্লাবিত,পানিবন্দি হওয়ার শঙ্কায় দেড় লক্ষাধিক মানুষ

হোমনায় শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগমের বিদায় সংবর্ধনা

সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা