crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তারাগঞ্জে সাংবাদিককে তু’লে নিয়ে মামলা দেওয়া সেই ওসিকে স্ট্যান্ড রিলিজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ

রংপুর ব্যুরো:
রংপুরের তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠান ওসি।

এ ঘটনায় অভিযুক্ত তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতে খায়ের আলম।

ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম দৈনিক সংবাদের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি। তিনি প্রায় এক দশক ধরে দৈনিক সংবাদে কর্মরত। পরে আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

আশরাফুল ইসলামের দাবি, ‘যৌতুকের মামলায় দ’ণ্ডিত আসামিকে গ্রেফতার না করায় পুলিশ সুপারের কাছে তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে এক ব্যক্তি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ তুলে ধরে খবর প্রকাশ করায় ওসি তাকে হে’নস্থা করতে বাসা থেকে ধরে এনে থানায় মামলা দিয়ে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।’

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে রংপুরসহ সারাদেশে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে অমরখানা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

করোনায় আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৪০৪

কেএমপি’র অভিযানে মা‘দকসহ গ্রেফতার-৩

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক-১

হোসেনপুরে প্রতিবন্ধী মাদ্রাসাছাত্রী ধ*র্ষণের অভিযোগে মুয়াজ্জিন পলাতক

গুনাহ মাফের আমল

ইসলামের আলোকে দান খয়রাত না করার ভয়বাহ পরিণতি

খুলনায় Joining Forces: Civil Society Organisations and Media for Accountability in Bangladesh প্রকল্পের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা!

সিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান সালেহ মোহাম্মদ তানভীর