crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২০ ৮:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম জানায়, মসজিদ ফান্ডের টাকা পয়সার সঠিক ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কমিটির সদস্যদের মাঝে প্রভাব বিস্তার নিয়ে ওই গ্রামের বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে আবারো তাদের মাঝে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে দৃষ্টিহীন আয়শা পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর

গৌরীপুরে সর্বপ্রথম সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম

গৌরীপুরে সর্বপ্রথম সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

হোমনায় আধুনিক পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে ক্ষতিগ্রস্ত ব্রিজ পরিদর্শন করলেন রেলপথমন্ত্রী

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মধুপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে মাস্ক বিতরণ

জগন্নাথপুরে মাইকিং করে সংঘর্ষে আহত ৫০

সাংবাদিক মুন্নী সাহার অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা, এত টাকা এলো কোত্থেকে!

মহেশখালীতে জৈব শুঁটকি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত