crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুর সরকারি কলেজের সাথে রূপালী ব্যাংক শিওরক্যাশ’র চুক্তি স্বাক্ষরিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :

গৌরীপুর সরকারি কলেজের, ময়মনসিংহ এর সাথে রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের সেবা ব্যবহারের চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট ) কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভট্টাচার্য ও রূপালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মনির উদ্দিন ভূঁইয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ওই কলেজের সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই কলেজের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কলেজের প্রভাষক শিপন আহমেদ, প্রভাষক আনোয়ার হোসেন, এম.কে আলম শামীম আনন্দ এবং রূপালী ব্যাংক ময়মনসিংহ জোনাল অফিসের এসপিও মো:মাজহারুল ইসলাম, শ্যামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো:হাসান মাহমুদুল ইসলাম এবং শিওরক্যাশের ডিস্ট্রিবিউটর আরিয়ান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো:হিমেল উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান ও চুক্তিটি সমন্বয় করেন রূপালী ব্যাংক গৌরীপুর উপ-শাখা’র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সুবল চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভট্টাচার্য রূপালী ব্যাংক গৌরীপুর এর ব্যবস্থাপক গ্রাহকদের প্রতি আন্তরিকতা ও কর্মকর্তাদের দ্রুত এবং নির্ভুল সেবার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘গৌরীপুর সরকারি কলেজ এখন থেকে বেতন-ভাতা লেনদেনের জন্য শিওরক্যাশ অনলাইন ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবে। ক্লাসের মূল্যবান সময় ব্যয় করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন আদায় করার প্রয়োজন হবে না। এতে করে শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সবাই উপকৃত হবেন এবং ভোগান্তি লাঘব হবে।’

প্রসঙ্গত, রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং বর্তমানে ৬টি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা সারাদেশে টাকা পাঠানো, রেমিটেন্সের টাকা উঠানো, মোবাইল রিচার্জ, বিল দেয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেয়ার সুযোগ পাচ্ছেন। ৩৫ হাজার এজেন্টের সহায়তায় মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে,টাকা জমা করতে বা তুলতে পারবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় রাতের আধারে স্কুলের পাঠ্য বই পাচার, ট্রাকসহ আটক-৪

ডোমারে নেসকো লিঃ এর নির্বাহী প্রকৌশলীর অনিয়ম- অব্যবস্থাপনায় গ্রাহক ভোগান্তি চরমে

হালাল ভালবাসা এতো সুন্দর আগে বুঝতে পারি নি: সানা খান

নীলফামারীতে শিশুসহ নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ*ত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জের বলরামপুরের প্রতিবন্ধী রাশেদ ৭ দিন ধরে নিখোঁজ, সন্ধান চাই

হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অ*পহরণ ও মা*রধরের অভিযোগে মামলা, গ্রেফতার ১

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে বেসরকারি সংস্থা সিও’র সাবান, মাস্ক, প্রচারপত্র ও সেনিটাইজার বিতরণ

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় হেলপার নি’হত, চালক আ’হত