crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাঁথিয়ায় ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩০, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

পাবনার সাঁথিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধ’র্ষণের অভিযোগে গোলাম রাব্বানি (২৫) নামে এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে (ছাত্রাবাস)। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে শনিবার রাতে সাঁথিয়া থানায় মামলা করেছেন।

অভিযুক্ত গোলাম রাব্বানি আতাইকুলা থানাধীন রানীগ্রামের আব্দুল মজিদের ছেলে ও ধুলাউড়ি কামিল মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়ার সুবাদে একে অপরের সঙ্গে পরিচয় এবং ওই ছাত্রীর বাড়িতে যাতায়াত করত অভিযুক্ত গোলাম রাব্বানি। সে ওই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের ১১০নং কক্ষে থেকে পড়ালেখা করত। একপর্যায়ে গত ২৪ এপ্রিল বিয়ের আশ্বাস দিয়ে ওই লিল্লাহ বোর্ডিংয়ে নিয়ে এসে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে ২৯ এপ্রিল শনিবার আবারো মেয়েটাকে ১১০নং রুমে ডেকে নিয়ে আসে গোলাম রাব্বানি।

এরপর তার এক বন্ধুকে দিয়ে ওই কক্ষের দরজার বাইরে থেকে তালা মেরে দেয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ ও মেয়ের অভিভাবকে খবর দেয়। চেয়ারম্যান অভিযুক্ত ও ধ’র্ষিতাকে পুলিশে সোপর্দ করেন।

ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, ‘রোববার সকালে ধ’র্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ধ’র্ষণ মামলা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাদারগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

ঝিনাইদহে আলোচনার শীর্ষে এখন শুধু নাসের শাহরিয়ার জাহেদী মহুল

নাসিরনগরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

মধুপুরে গারোহাটের জায়গা অবৈধ দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর আবেদন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক সহায়তা দিলেন জেলা আ’লীগ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারে আর্থিক সহায়তা দিলেন জেলা আ’লীগ

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

এপিবিএন হেডকোয়ার্টার্সের সফল অভিযানে ৬৪ টি মোবাইল ও বিকাশ প্র’তারণার টাকা উদ্ধার

খুলনায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকেএইডের অর্থায়নে বৈষম্য বিলোপ এ উন্নয়ন সংলাপ সভা অনুষ্ঠিত

রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রশংসায় ভাসছেন মধুপুরে আসা আমেরিকান জেসিন-মেরিন্ডা দম্পতি