crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বিশেষ অবদান রাখায় ৪৬ জনকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হযরত সৈয়দ শাহ ছালেহ মোহাম্মদ (রহ:) স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৪৬ জনকে সম্মাননা প্রদান ও ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলা ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলী দরবার শরীফের আয়োজনে স্থানীয় ছালেহ মোহাম্মদ মসজিদের সামনে সম্মাননা প্রদান ও ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মাসুদ বখত কায়েদের সভাপতিত্বে খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল- হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য পীরজাদা সৈয়দ সোহেল আব্দাল,চাপরতলা ইউপি চেয়ারম্যান মো: মনছুর আহমেদ ভূইয়া, ফাউন্ডেশনের সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান,সৈয়দ রাফিউল আব্দাল রাফি,সৈয়দ তাফবিয়াতুল হক রিপন ও তাজুল ইসলাম মেম্বার। অনুষ্ঠানে এলাকায় বিভিন্ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ২২ জনকে মরনোত্তরসহ জীবিত ২৪ জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আড়াইশতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় সৈয়দ শাহ ছালেহ মোহাম্মদ (রহ:) স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি

জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে অবৈধ ইটভাটার ধোঁয়ায় ঘটছে পরিবেশ বিপর্যয়

সার্কেল এএসপি’র প্রচেষ্টায় হোমনা থেকে চুরি হওয়া বাস মুন্সিগঞ্জ থেকে উদ্ধার 

ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ালেন নীলফামারী সদর যুবলীগ

জামালপুরে ১৪শ’ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধ মঞ্চের ২য় প্রতিষ্ঠাবাষিকী পালন

নাসিরনগরে স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে সংসদ সদস্যের ত্রাণ বিতরণ