crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

নাটোরের বাগাতিপাড়ায় বাসাবাড়িতে দ্বিতীয় দফায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে রোহান নামের এক যুবক।

শনিবার রাতে জনতা তাকে ধাওয়া করে আটক করে। পরে রোববার তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আটক রোহান পার্শ্ববর্তী লালপুর উপজেলার মহেশপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে।

পুলিশ ও বাসার মালিক জানান, গত শুক্রবার দুপুরে বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার জাকির হোসেনের বাসার ভাড়াটিয়া এক এনজিও কর্মকর্তার মোবাইল চু’রি হয়। ওই ঘটনার পর সিসিটিভির ফুটেজ চেক করেন বাসার মালিক। ওই ফুটেজে তিনি সেদিন সেখানে এক অপরিচিত যুবককে বাসায় প্রবেশ করতে দেখেন। এ ঘটনার পর আবারো শনিবার সন্ধ্যার পর সিসিটিভির মনিটরে একই যুবককে বাসায় প্রবেশ করে জানালা দিয়ে একটি কম্বল বের করে নিতে দেখেন। এ সময় বাসার মালিক জাকির হোসেন চিৎকার দিলে স্থানীয়রা ধা’ওয়া দিয়ে তাকে আটক করে পি’টুনি দেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আ’টক রোহানকে থানায় নিয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তা এএসআই শিবলী জামান জানান, ‘বাসার মালিক জাকির হোসেন বাদী হয়ে আ’টক রোহানের বিরুদ্ধে থানায় একটি চু’রির মামলা করেছেন। এছাড়াও রোহানের বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে।’

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘চুরির মা’মলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আটক যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে বাল্যবিবাহ,যৌতুক ও সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

১০০% ইংরেজি শেখার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

ঘুস ছাড়া কাজ করেন না ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

ডিমলায় ফ্যানের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা নিশ্চিত করতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন

নড়িয়ায় ৪৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার, গোডাউন সিলগালা

লালমনিরহাটের আদিতমারীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয়ই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চায়’

নীলফামারীর সৈয়দপুর ও চট্রগ্রাম ইউএস বাংলার বিমান চলাচল শুরু