crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ফুটপাতে নির্মান সামগ্রী, দু’র্ভোগে শহরবাসী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ফুটপাতে নির্মান সামগ্রী, দু’র্ভোগে শহরবাসী

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

কিশোরগঞ্জ জেলা শহরে অধিকাংশ সড়ক ও ফুটপাত নির্মাণসামগ্রীর দ’খলে চলে গেছে। সড়কের ওপর রাখা হয়েছে ইট, খোয়া, পাথর, বালু ও রড। এতে শহরজুড়ে অ’সহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। দু’র্ভোগে পড়তে হচ্ছে শহরবাসীকে। নির্মাণসামগ্রী সড়কে ফেলে রাখার দৌ’রাত্ম্য দীর্ঘদিন ধরে চলছে এ শহরে। ফলে প্রতিদিনই সাধারণ মানুষকে স্বাভাবিক চলাফেরা করতে গিয়ে অ’স্বস্তিতে পড়তে হচ্ছে। বিশেষকরে বৃদ্ধ এবং শিশুরা একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চান না। এ সমস্যা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় ও জেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় আলোচনা করা হয়। পরে সিদ্ধান্ত হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সমস্যার সমাধান করা হবে। কিন্তু উল্লেখযোগ্যসংখ্যক অভিযান পরিচালনা না হওয়ায় অবস্থা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

পৌর এলাকার ব্যাংকার দেবরাজ রায়, ব্যবসায়ী ফখরুল ইসলামসহ অন্তত ১০ জনের সঙ্গে কথা বললে তারা অভিযোগ করেন, নির্মাণসামগ্রীর কারণে হাঁটাচলায় ভো’গান্তির পাশাপাশি প্রায়ই ছোটখাটো দু’র্ঘটনা ঘটছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এসব বিষয়ে উদাসীন, তারা দেখেও না দেখার ভান করে চলে যান। বিশেষকরে এলাকার নির্বাচিত কাউন্সিলররা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। অনেক বাড়ির মালিক, ব্যবসায়ী ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরও ইট-বালু স্তূপ করে রেখেছেন। এতে রাস্তা মালামালে সয়লাব হয়ে গেছে।’

কাউন্সিলর আবদুল গনি জানান, ‘নির্মাণসামগ্রী সরানোর জন্য বলা হয়। ছোট শহর, সবাই চেনাজানা তাই সবসময় কঠোর হতে পারি না।’

শনিবার (২৪ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, খড়মপট্টি, নীলগঞ্জ সড়ক, হারুয়া, বত্রিশ, গাইটাল, তারাপাশা ইত্যাদি এলাকার সড়কগুলো দুই দিকেই নির্মাণসামগ্রীতে ঠাসা। এ ছাড়া শহরের চরশোলাকিয়া, নতুন পল্লী, মেথরপট্টি, রাকুয়াইল, পুরাতন কোর্ট রোডসহ ৩০টি মহল্লার ফুটপাতের ওপর ও সড়কের কিছু অংশজুড়ে রাখা আছে নির্মাণসামগ্রী। কোনো কোনো স্থানে রাস্তার মাঝ পর্যন্ত পাথর রাখা হয়েছে। রাস্তার মাঝে ভ্যান ও ঠেলাগাড়িতে ইট-বালু তোলা হচ্ছে। কোনো কোনো মহল্লায় রাস্তার মধ্যে ট্রাক্টর থামিয়েও বালু নামানো হচ্ছে।

পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, ‘আমার বাসার সামনে প্রায় দিনই মালামাল ফেলে অ’সহনীয় যানজটের সৃষ্টি করা হয়। এটা আর মেনে নেওয়া যায় না। একটি নীতিমালা তৈরি করে প্রশাসন ও জেলা পুলিশকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করা হবে। ‘

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সমস্যাটি বারবার উত্থাপিত হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বসত বাড়িতে আ’গুন, ঘরসহ ৪টি গরু পু’ড়ে ছাই

সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ কংগ্রেস

ঝিনাইদহে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান

নিজের বেতনের টাকায় শৈলকুপার সন্তান প্রভাষক মনোয়ার হোসেন বানাচ্ছেন বৃদ্ধাশ্রম

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

গুনাহ মাফের আমল

একসাথে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন ফুলপুরের সীমা

একসাথে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন ফুলপুরের সীমা

আওয়ামীনতা সুবৃরত সাংমার ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বি’ক্ষোভ মিছিল

আওয়ামীনতা সুবৃরত সাংমার ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বি’ক্ষোভ মিছিল