crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৫, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

 

 

 

মো. মেহেদী হাসান,রাজশাহী প্রতিনিধি>>

রাজশাহীর পুঠিয়া বানেশ্বর সরকারি কলেজের পুরাতন দ্বিতল ভবনের ছাদে ও বারান্দায় অসংখ্য ফাটল দেখা দিয়েছে। মাথার ওপর পলেস্তরা আর ঢালাই ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। ভবনের অবস্থা জরাজীর্ণ।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় বানেশ্বর কলেজ। এরপর থেকে কলেজটি নানা প্রতিকূলতা কাটিয়ে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।  কলেজটি জাতীয়করণ করা হয় ২০১৮ সালে । বর্তমানে ঐতিহ্যবাহী এই কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার, পরীক্ষা কেন্দ্রও এটি। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ঝুঁকিপূর্ণ জেনেও ক্লাস চলছে নিয়মিত।

সম্প্রতি কলেজের দ্বিতীয় তলায় ঘুরে দেখা যায়, কলেজের পাকা ভবনের পলেস্তরা ও ছাদের ঢালাই খসে খসে পড়ছে। ঢালাই খসে গিয়ে ভেতরের রড বেরিয়ে পড়েছে,সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, গত দুই বছর ধরে দু’র্ঘটনার শঙ্কা আর নানা ভোগান্তি নিয়ে এভাবেই ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষকরা । নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরাও । ফলে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পাঠদান দু’র্ঘটনার আশঙ্কায় রয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ‘আমাদের ক্লাসরুমের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা ভয়ে ভয়ে সব সময় ক্লাস করি। মাঝে মাঝে প্লাস্টারের গুঁড়া এসে আমাদের গায়ে ও মাথায় পড়ে। এটি ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণ করলে আমাদের লেখাপড়ার জন্য খুবই ভালো হবে। কোন প্রকার ঝুঁকি থাকবে না। আমরা নিরাপদে ক্লাস করতে পারবো।’

বানেশ্বর কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে গিয়ে আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়।’

তিনি বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

দিনাজপুর ৬ আসন চায় আওয়ামী লীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সরিষাবাড়ীতে শ্রমজীবীদের শ্রম বিক্রির হাট

লামায় সাংবাদিকের স্কুলে হামলা,ভাংচুর ও লুটপাট

পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিসে এমপি জালাল উদ্দিনকে শুভেচ্ছা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

ধানমণ্ডিতে জোড়া খুনের ঘটনায় সুরভিসহ ৫ আসামি রিমাণ্ডে

বানেশ্বরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীতে আরও ৫১ জনের করোনা শনাক্ত