crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালিগঞ্জে শিশু সন্তানকে গলা কে’টে হ’ত্যা করল পা’ষণ্ড বাবা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
কালিগঞ্জে শিশু সন্তানকে গলা কে’টে হ’ত্যা করল পা’ষণ্ড বাবা !

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

গাজীপুরের কালীগঞ্জে সোলাইমান নামে সাড়ে তিন বছরের শিশু পুত্রকে হ’ত্যা করেছে এক পা’ষণ্ড বাবা। শনিবার রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের জাংগালিয়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল খালেক শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশুপুত্র সোলাইমানকে ব্লে’ড দিয়ে শ্বাসনালি কে’টে নৃ’শংসভাবে হ’ত্যা করেন বাবা। পরে নিহত সোলাইমানের বাবা অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে কাজলকে আ’টক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহতের মা শিরিনা আক্তার বলেন, ‘আমার স্বামী পরিকল্পিতভাবে ছেলেকে খু’ন করেছে। পারিবারিক কলহের জেরে প্রায়ই সে আমাকে মা’রধরসহ প্রা’ণে মা’রার চেষ্টা করে আসছিল। আমার ছেলে হ’ত্যার বিচার চাই।’

এ বিষয়ে নিহতের ছোট চাচা আলী আকবর শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করলে রাত ১টার দিকে নি’হতের লা’শ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে স্বামী নূর মোহাম্মদ ওরফে কাজল তার স্ত্রীকে মা’রধর করে। একপর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে বলে তোর ছেলেকে খু’ন করে ফেলব। কিছুক্ষণ পর ছেলের গো’ঙ্গানির শব্দ শুনে মা শিরিন ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের র’ক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তার চি’ৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভে’ঙে ভেতরে ঢুকে শিশু ছেলে সোলাইমান শেখের গলাকাটা র’ক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ বলেন, ‘রোববার সকালে নিহত ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।’

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ইংরজিতে ভালো করতে হলে এ বইটিই আপনার প্রয়োজন

জগন্নাথপুরে উপ-নির্বাচনে তিন প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী

পঞ্চগড়ে পূজামণ্ডপে সিসি ক্যামেরা বিতরণ

ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় দেয়া হবে না : ঝিনাইদহে খাদ্যমন্ত্রী

শৈলকুপায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আহত-৬

বিনা হিসাবে জান্নাত লাভের আমল

বিনা হিসাবে জান্নাত লাভের আমল

ঘোড়াঘাটে নদী থেকে বৃদ্ধার ম’রদেহ উদ্ধার

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৯০টি ভূমিহীন পরিবার

ডোমার কাঁচা বাজরে অ’গ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি