crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে পুকুর পাড়ে হাত ধুতে গিয়ে পুকুরে ডুবে সিনথিয়া আক্তার নামে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। নি’হত সিনথিয়া মেলাপাঙ্গা মাস্টারপাড়া এলাকার সাজিদুল ইসলামের মেয়ে।

প্রতিবেশী ফেরদৌসি আক্তার বলেন, দুপুরে পাশের বাড়ির বাচ্চাদের সাথে খেলছিলো সিনথিয়া। খেলা শেষে সবাই চলে গেলে সিনথিয়া হাতমুখ ধোয়ার জন্য বাসায় যায়। এসময় তার মা রওশন আরা বেগম মেয়েকে টিউবওয়েলে গিয়ে হাতমুখ ধুয়ে আসতে বলে। কিন্তু শিশু সিনথিয়া তার মাকে না জানিয়ে বাড়ির সামনে প্রতিবেশী দাদু আব্দুল জলিলের পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও সিনথিয়াকে পাচ্ছিলেন না তার পরিবার। এক সময় বাড়ীর পাশেই পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখে। স্থানীয়রা পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু পানিতে পড়ে শিশু মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় ‘সুরছন্দ’ এর উদ্যোগে ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা

খুলনায় ‘সুরছন্দ’ এর উদ্যোগে ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

প্রতিনিধি আবশ্যক

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলীতে মাদক ব্যবসায়ী আহত, হাসপাতালে ভর্তি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চকরিয়ায় পাঁচ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

চকরিয়ায় পাঁচ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

ঝিনাইদহে হতদরিদ্র কৃষকের ধান কেটে দিল যুবলীগ

ধোনীর নেতৃত্বে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে সাকিব আল হাসান

অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের কাজ নিয়ে প্রকল্পের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের নয়-ছয়