crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুয়াডাঙ্গায় কাজীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় কাজীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বাল্যবিবাহ প্রতিরোধে কাজী (নিকাহ রেজিস্ট্রারদের)  সাথে মতবিনিময় সভা করেছেন। আজ ২৭ আগস্ট,২০২২ খ্রিঃ তারিখ সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নিজ নিজ অবস্থান থেকে সকলকে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর
সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন মতামত ও বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্যে বলেন, আপনারা চাইলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব। আপনারা যদি বাল্য বিবাহ সম্পন্ন না করেন তাহলে জেলায় বাল্যবিবাহ অনেকাংশেই রোধ করা যাবে। আসুন, আমরা সকলে মিলে একসাথে বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এবং দেশের প্রচলিত আইন বিধিবিধানের ব্যাখ্যা প্রদানসহ উপস্থিত সকলকে বাল্য বিবাহ নিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

বাল্যবিয়ে প্রতিরোধে সর্বস্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র ও এসএসসি পাশের সার্টিফিকেট দেখতে হবে। নারী ও শিশু আইন মোতাবেক ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু হিসেবে গণ্য হবে। ছেলেদের ক্ষেত্রে বিবাহের বয়স কমপক্ষে ২১ এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহের বয়স ১৮। বাল্য বিবাহ করানোর ক্ষেত্রে যদি কেউ ব’ল প্রয়োগ করে তাহলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার কিংবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং বিট ইনচার্জকে অবহিত করতে হবে। মসজিদে খুৎবায় বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোচনা করতে হবে।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চুয়াডাঙ্গা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ৭৫ বছর বৃদ্ধ’র বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক!

জামালপুরের ইসলামপুরে ৩টি গুদাম থেকে সরকারি ৩৮৮ বস্তা চাল উদ্ধার

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি: মামুনুল হক

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বাড়ানোর সুপারিশ করেছেন কমিশন

ইসলামী ফাউন্ডেশনের শৈলকুপার কেয়ারটেকার বরখাস্ত

শৈলকুপায় জমি আছে ঘর নেই প্রকল্পে নিম্নমানের ইট ও বালু

ডোমারে ল্যাম্বের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

অপারেশন ডেভিল হান্ট: জামালপুরে গ্রেফতার ১২

সীমান্তে তরুণকে গু’লি করে হ’ত্যার ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ

পুলিশ এদেশের শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য : জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী