crimepatrol24
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়- ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৭, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :
কুমিল্লার মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় ব্যাবসায়ী জিলানী সরকার ও মার্কেটের মালিক মোজাম্মেল হক পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের সৈয়দ আলী সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, জিলানী সরকার, ছাদেক মিয়া, কবির হোসেন, দুধু হাজী, খলিল মেম্বার, মোজাম্মেল হক, বজলু মিয়া, জামান উদ্দিন, মোজাম্মেল, ইউছুফ আলী, অমজাদ হোসেন, জুয়েল রানা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ মে ওই মার্কেটের ব্যবসায়ী জিলানী সরকার তার পাশের ব্যাবসায়ীর একটি চুরি হওয়া টেলিভিশন বিষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাগাতুয়া গ্রামের নবী, সবুজ ও লিটনের বিচারের দাবি করে। এতে অভিযুক্তরা জিলানীর প্রতি ক্ষিপ্ত হয় এবং কীভাবে সে ব্যবসা করে দেখে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনার জেরেই বৃহস্পতিবার দিবাগত রাতে জিলানীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। আর সেই আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডের খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই বাঙ্গরা বাজার থানার এসআই ফিরোজ মিয়া ঘটনারস্থল পরির্দশন করেন। 
এ ঘটনায় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  গ্রেফতার ১৩

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেফতার ১৩

প্রতিনিধি আবশ্যক

উচ্চ শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে : মসিক মেয়র

গণমাধ্যম গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একান্ত সহায়ক বলে মনে করে সরকার : তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জে কোরবানির চাহিদা মেটাবে স্থানীয় খামার, প্রস্তুত ২ লাখের বেশি গবাদি পশু

গফরগাঁওয়ে সিএনজি- অটোরিকশার মুখোমুখি সং’ঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নি’হত

পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি অনুষ্ঠিত

পাবনায় র‌্যাব-১২ এর অভিযানে পাঁচ লাখ টাকার জা’ল নোটসহ আ’টক-২

পাবনায় র‌্যাব-১২ এর অভিযানে পাঁচ লাখ টাকার জা’ল নোটসহ আ’টক-২

প্রত্যেকটা গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচার হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

বন বিভাগের চিঠির তোয়াক্কা করলেন না মিল মালিক ,বন্ধ হয়নি বদরগঞ্জ বাজারে অবৈধভাবে গড়ে উঠা স’মিলের কার্যক্রম