crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৮, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ 

ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। চিকিৎসকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের ওপর অন্য ওষুধ লিখে তা বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়। মঙ্গলবার (২৮ জুন) সকালে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

নিশাত মেহের জানান, গত ১৫ জুন আবদুল মালেক নামের এক বৃদ্ধ কানের সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক একটি ড্রপ কানে ব্যবহারের জন্য প্রেসক্রিপশন দেন। যার বাজারমূল্য ৬০ টাকা।

পরে বৃদ্ধ মেডিকেল কলেজ গেটের বিপরীতে অবস্থিত সাবা মেডিকেল নামে ওই ফার্মেসিতে ওষুধটি কিনতে গেলে কর্মচারী প্রেসক্রিপশনের ওপর অন্য একটি ইউনানি ওষুধ লিখে বিক্রি করেন। যার দাম রাখা হয় ৬০০ টাকা।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ওই ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিদফতর। এ সময় ফার্মেসির মালিক ও কর্মচারী অতিরিক্ত ওষুধ দেওয়ার কথা স্বীকার করলে মুচলেকাসহ তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুরে আম্ফানে পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লক্ষ টাকার ক্ষতি

ঝিনাইদহে করোনা প্রতিরোধে সচেতনতামূলক গম্ভীরা পরিবেশন

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তির শঙ্কা দূর হলো সুজন মিয়ার

হোমনায় নাভানা ডা. মনিরুল আমিন শাম্মী স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

হোমনায় নাভানা ডা. মনিরুল আমিন শাম্মী স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপির আলোচনাসভা

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬