crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৯, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

বাংলাদেশে প্রতিবন্ধীদের ক্রীড়া কার্যক্রমের জন্য সর্বোচ্চ সংগঠন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি কর্তৃক প্রাথমিক স্বীকৃতি/সদস্যপদ প্রদান করা হয়েছে। উক্ত প্রাথমিক স্বীকৃতি/সদস্যপদ প্রদানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদগণ এখন থেকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) কর্তৃক আয়োজিত সব ধরনের খেলা/ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।

২০১২ সাল হতে বিগত ১০ বছর যাবত আইনি জটিলতার কারণে এনপিসি বাংলাদেশকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি দায়িত্ব গ্রহণের পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আইপিসি এর সাথে যোগাযোগ করেন এবং কমিটি গঠনসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

এনপিসি বাংলাদেশের আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনে অসামান্য অবদান রাখায় এনপিসি বাংলাদেশ এর পক্ষে এনপিসি বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ মাকসুদুর রহমান আজ দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রতিমন্ত্রীর হাতে আইপিসি’র আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। এখন থেকে প্রতিবন্ধিদের প্যারাঅলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক টূর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহনে সকল বাঁধা দূর হলো। মাননীয় প্রধানমন্ত্রী এর সার্বিক দিক নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলেই দীর্ঘদিনের প্রতিক্ষিত এ সাফল্য অর্জিত হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য আমি ক্রীড়াবান্ধব একইসাথে প্রতিবন্ধীবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী এর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

হোমনায় সদ্যঘোষিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদহে নারী ও কণ্যা শিশুর সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সংলাপ

ডোমারে ল্যাম্বের প্রকল্প সমাপনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার বড়বাজারের তুলা পট্টিতে অগ্নিকাণ্ড

নেত্রকোনার দূর্গাপুর থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার নেলি

হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেনু মিয়া মাস্টারের ইন্তেকাল

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

ঝিনাইদহে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

জগন্নাথপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দবির মোল্লার কারণে অতিষ্ঠ এলাকাবাসী