crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৫, ২০২০ ৪:২১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনাতনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর হারুন-উর-রশিদ আসকারী বলেন, নজরুল ছিলেন একজন বিস্ময়কর বাঙালি প্রতিভা। মাত্র ২৩ বছরেই তিনি বিপুল প্রতিভার জন্ম দিয়ে গেছেন। তিনি ছিলেন, অকুতোভয় ও বিদ্রোহী কবি। তিনি ছিলেন মানবতাবাদী ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তিনি নজরুলকে মননে গ্রহণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। এতে একেক জন সুপারম্যান হতে পারবে বলেও তিনি আশা করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা। এসময় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো: আব্দুর রহিম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে কবির গান পরিবেশন, আলোচনা সভা ও তার জীবন দর্শণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়া থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণে -এসপি মাসুদ

রংপুরের পীরগাছায় বাঁশের সাঁকো কেড়ে নিচ্ছে প্রাণ, জনজীবন ব্যাহত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জে ব্র্র্যাকের ফজলে হাসান আবেদের স্মরণ সভা অনুষ্ঠিত

স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে পোগলদিঘা বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

ঘোড়াঘাটে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আ’ত্মহত্যা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

পিইসিই ও এবতেদায়ী সমাপনীতে প্রক্সি দেয়ার সময় ৮০জন আটক

গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি