crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩১, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
নাসিরনগরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

 

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, ঢাকা-জেলা-৩১৫ বি-১ এর উদ্যোগে ও ধরমন্ডল জাগ্রত যুব উন্নয়ন পরিষদ,ছগির মুন্সী এন্ড জয়গুন্নেছা কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় কাউসার চৌধুরী মডেল একাডেমী প্রাঙ্গণে এই চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন শাহেনা রহমান। লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট লায়ন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের সভাপতিত্বে তোফায়েল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন শরীফ আলী খান,কেবিনেট ট্রেজারার লায়ন মীর শফিকুল আলম কনক,জেলা জিএমটি কো-অডির্নেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন,যুগ্ম কেবিনেট সেক্রেটারী লায়ন ফিরোজ আহমেদ,লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফ ও ডেন্টাল সার্জন ডা: মেসবাহ উদ্দিন চৌধুরী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ৫ জন দক্ষ চক্ষু চিকিৎসক দ্বারা পরিচালিত বিনামূল্যে চক্ষু শিবিরে প্রায় তিনশতাধিক নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে ৯৭ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা, ঢাকা-জেলা-৩১৫ বি-১ এর উদ্যোগে ধরমন্ডলে দুইশত শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ ও চক্ষু চিকিৎসা নিতে আসা নারী-পুরুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে কোরবানির ঈদকে সামনে রেখে কামারপাড়ায় শুরু হয়েছে তীব্র ব্যস্ততা

তিতাসে জো*রপূর্বক জায়গা দ*খলের ও রাস্তা নির্মাণের পাঁয়তারা

জনগণের কাছে হেরে গিয়ে জ্বা’লাও-পো’ড়াও’র পথ বেছে নিয়েছে বিএনপি-জামায়াত : ইঞ্জি.আবদুস সবুর

ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিলে দেশে এসেছে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে অর্থদণ্ড প্রদান

নীলফামারীতে অ্যাডভোকেসি প্লাটফর্মের সাথে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জর মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কু’পিয়ে হ’ত্যা

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

কটিয়াদীতে চাঞ্চল্যকর হ*ত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার