crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

 

 

মো. সাইফুল্লাহ খাঁন, রংপুর ব্যুরোঃ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চঞ্চলা রানী (২৪) নামের এক গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর গ’লাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত চঞ্চলা রানী উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা বিষ্ণু চন্দ্র অধিকারীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে আ’টক করেছে পুলিশ।

আটক বিষ্ণু চন্দ্র অধিকারীর দাবি, তার স্ত্রী নিজেই ছু’রি চালিয়ে আ’ত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে আনার পর তিনি মারা যান। তার মাথায় সমস্যা ছিল। এর আগেও আ’ত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। চিকিৎসা করেও কোনো কাজ হয়নি।

পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষ্ণু চন্দ্র অধিকারী (২৬) পেশায় কাঠমিস্ত্রি। ছয় বছর আগে তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার চাওড়া গ্রামের নন্দলাল মহনের মেয়ে চঞ্চলা রানীকে বিয়ে করেন। তাদের সংসারে বর্ষা মনি অধিকারী নামের চার বছরের একটি কন্যা সন্তান আছে। আজ সকালে স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখে বিষ্ণু চন্দ্র কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে এ ঘটনা ঘটে।

বিষ্ণু চন্দ্র বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এলাকার লোকজন স্ত্রীকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে ছুটে যাই। আমি তাকে হ’ত্যা করিনি।’

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, গ’লাকাটা অবস্থায় হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃ’ত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অনেকে জানিয়েছেন, ওই গৃহবধূ মানসিক রোগী ছিলেন। নিজেই নাকি গলায় ছু’রি চালিয়ে আ’ত্মহত্যা করেছেন। বিষয়টি রহস্যজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা পরিদর্শনে গেছেন। লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধামরাই থানার সেই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

নাসিরনগরে ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বানেশ্বরে ভাড়া বাসায় যুবকের আ*ত্মহত্যা

ডোমারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর যোগদান

সুন্দরগঞ্জে ৩ মাস যাবত বেতন ভাতা বঞ্চিত ২৬ শিক্ষক

সুন্দরগঞ্জে ৩ মাস যাবত বেতন ভাতা বঞ্চিত ২৬ শিক্ষক

ঝিনাইদহে কোরবানির ঈদকে সামনে রেখে কামারপাড়ায় শুরু হয়েছে তীব্র ব্যস্ততা

সরিষাবাড়ীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

রমেক হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টায় ৬ প্রতারক আটক

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ২ দোকানীকে জরিমানা