crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো খুদে শিক্ষার্থীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো খুদে শিক্ষার্থীরা

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সৌজন্যে গাজীপুরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মে,২০২২ খ্রি.) সকালে জয়দেবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমাদের শিশুদেরও এমনভাবে প্রস্তুত করতে হবে যেনো আমাদের শিশুরা মানুষের মতো মানুষ হয়ে তারাও বড় হয়ে অন্যকে সাহায্য করতে পারে।।

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, প্যানেল মেয়র অ্যাড. আয়েশা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য দিলরুবা ফাইজিয়া,কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, হাসান আজমল ভূইয়া, বিদ্যালয়ের সভাপতি এড সুদীপ কুমার চক্রবর্তী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ কাজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা,প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বেচ্ছাধীন তহবিলের অর্থ সহায়তা বিতরণ করলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি

দাউদকান্দিতে জাতীয় কৃমিনাশক সপ্তাহ পালনের দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জনসমুদ্রে পরিনত জাতীয় প্রেসক্লাব

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭১৮

পুঠিয়ায় সোহেল হ*ত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ডোমারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান

আটঘরিয়ায় হাঁসের ডিমে আল্লাহ ও রাসুলের নাম

বিমানে যাত্রীর লাগেজ থেকে ৯ লক্ষাধিক টাকা চু’রি, গ্রেফতার-৫