crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:>>

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যাণ্ড এলাকায় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফয়েজ ইকবাল, দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহীদ আল-হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবুর রহমান।

অভিযান পরিচালনা শেষে দাউদকান্দি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম খান জানান, উপজেলার গৌরীপুর এলাকায় নকল, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু নকল-ভেজাল ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, ড্রাগ আইন ১৯৪০এর ১৮ ধারায় নকল-ভেজাল ওষুধ রাখার দায়ে গৌরীপুর বাস স্ট্যাণ্ডের জে,এম মেডিসিন ফার্মেসির মালিক ভিপি জাহাঙ্গীর আলমকে দুই লাখ টাকা এবং পপুলার ফার্মেসির মোঃ শেখ সাদিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ভেজাল ওষুধ জনসম্মুখে আগুন দিয়ে পোড়ানো হয়।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারীতে বজ্রপাতে নারীর মৃত্যু

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো ঝিনাইদহ পিবিআই

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেলসহ আটক ৪

খুলনায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ত্রাণ বিতরণ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

সরকারি নিয়োগে অপেক্ষমাণ তালিকার বিষয়ে নতুন পরিপত্র জারি

মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি

নাসিরনগরে সাপ আতঙ্ক নিয়ে সাংবাদিকদের প্রেস বিফ্রিং করলেন ইউএনও

কোটচাঁদপুরে গৃহবধূর নগ্ন ছবি দেখিয়ে হুমকি ও চাঁদা দাবি, আটক ২

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত