crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় ৮ইউপির সংরক্ষিত ও সাধারণ সদস্যসহ ৯৬ জনের শপথগ্রহণ সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
চকরিয়ায় ৮ইউপির সংরক্ষিত ও সাধারণ সদস্যসহ ৯৬ জনের শপথগ্রহণ সম্পন্ন

 

 

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি :

চতুর্থ ধাপে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী ৯৬ জন জনপ্রতিনিধির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ ‘মোহনা’ মিলনায়তনে ৯৬ জন সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাসহ ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,নির্বাচন কমিশনের ঘোষিত তপসিল মতে গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৭২ জন সাধারণ সদস্য নির্বাচিত হন। যেসব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি (সদস্যরা) শপথ গ্রহণ করেছেন সেসব ইউনিয়ন গুলো হচ্ছে, চিরিংগা ইউনিয়ন, হারবাং ইউনিয়ন, বরইতলী ইউনিয়ন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন, বমুবিলছড়ি ইউনিয়ন, ফাঁসিয়াখালী ইউনিয়ন, ডুলাহাজারা ইউনিয়ন ও খুটাখালী ইউনিয়ন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা, ১০ ঘণ্টা পর দাফন!

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরগঞ্জ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার মনোনয়ন পত্র দাখিল

ঝিনাইদহে ডিএপি সারের মূল্য কমায় কৃষকলীগের আনন্দ র‌্যালি

দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

দাউদকান্দি মডেল থানার অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

হোমনা সরকারি ডিগ্রি কলেজে ভর্তিতে জিপিএ’র বাধ্যবাধকতা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

১ হাজার দিনের ছওয়াব লাভের আমল

১ হাজার দিনের ছওয়াব লাভের আমল