crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুর উপজেলা জাদুঘর প্রতিষ্ঠা ও প্রাচীন নিদর্শন সংরক্ষণের দাবি 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ

দিলীপ কুমার  দাস, জেলা প্রতিনিধি ( ময়মনসিংহ ) : 
ময়মনসিংহের গৌরীপুরের প্রাচীন নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্তকরণ ও উপজেলা জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে  পৌর শহরের গার্লস স্কুল সড়কে ক্রিয়েটিভ অ্যাসেসিয়েশন ও দি ইলেক্টারাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ডস অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাপ্তাহিক রাজ গৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, ক্রিয়েটিভ অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ মাজহার,  গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মহসীন মাহমুদ শাহ, সহসভাপতি লুৎফর রহমান খোকন, ক্রাইম পেট্রোল২৪.কম এর ময়মনসিংহ প্রতিনিধি  দিলীপ কুমার দাস, সুপক রঞ্জন উকিল, ইঞ্জিনিয়ার দিলীপ কুমার দাস,  মিলন খান, গৌরাঙ্গ দেবনাথ প্রমুখ।
কর্মসূচিতে বক্তরা বলেন ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত। এখানে রয়েছে মুঘল-সুলতানি আমলের বহু প্রাচীন নিদর্শন ও ইতিহাসখ্যাত ব্যক্তিদের সমাধি, বীরাঙ্গনা সখিনার সমাধি, বিলুপ্ত প্রায় ছিমু রানীর দিঘি , পুরাতন মসজিদ, মন্দির, রাজবাড়ী, সর্দারবাড়ী, কেল্লা বকোাইনগর ও কেল্লা তঁজপুরের মাটির প্রাচীর, টাকশাল, প্রাচীন মাজার, নিজামউদ্দিন আউলিয়া (রা:) এর মাজার, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর পুকুর, নান্দনিক আর.কে হাইস্কুল, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দৃষ্টিনন্দন পিতলের মুর‌্যালসহ বঙ্গবন্ধু চত্বর,  দেশের সর্ববৃহৎ উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য্যসহ অর্ধশতাধিক স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন। এগুলোকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত করার পাশাপাশি এখানে উপজেলা জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের জালে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

ছাত্রলীগ মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি

দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে: রাষ্ট্রপতি

চাকরির খবর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

পঞ্চগড়ে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে এক বাইক রাইডার যুবকের মৃত্যু

ঝিনাইদহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ঘটনায় গ্রেফতার ৫ জন রিমাণ্ডে