crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৭:২১ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে নিজ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঝুলন্ত অবস্থায় লাশ মিলেছে তিন দিন নিখোঁজ থাকা নজরুল ইসলাম (৫২) নামে এক প্রধান শিক্ষকের। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। যে কক্ষ থেকে শিক্ষক নজরুলের লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়। বাবলু মিয়া বলেন, পারিবারিক কলহের কারণে নজরুল আত্মঘাতী হয়েছে।

গ্রামবাসী জানায়, নজরুল তার ভাগ্নের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। এই টাকা পরিশোধ করা না করা নিয়ে পারিবারিক অশান্তিতে পড়ে নজরুল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় আছেন

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

রাঙ্গাবালীতে গণধর্ষণ ও হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

পুঠিয়ায় ১৯ মহিষ ডাকাতির ‘মূলহোতা’ গ্রেপ্তার

ডোমারে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি ফোরাম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

পৃথিবীর মায়া ত্যাগ করলেন সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতা

পৃথিবীর মায়া ত্যাগ করলেন সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতা

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ১ ব্যবসায়ী গ্রেফতার