crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২১ ১০:১০ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় চার মাদক মামলার পলাতক আসামি ওমর আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে লটিয়া গ্রামের আক্কেল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানায় চারটি মাদক মামলায় পলাতক ছিল। দীর্ঘ দিন পলাতক থাকার পর সোমবার হোমনা থানার এসআই আশেকুল সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার লটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, তার বিরুদ্ধে ঢাকার রামপুরা থানার চারটি মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা হোমনা থানায় তামিলের অপেক্ষায় ছিল। দীর্ঘ দিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আজ সোমবার ওমর আলী লটিয়া গ্রামে আসে। পরে গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে লটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোট গ্রহণ

ঋণ প্রদানে কোনো অসংগতি ধরা পড়লে ঋণগ্রহীতার দায় বর্তাবে ব্যাংকারের উপর

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

পঞ্চগড়ে উপজেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসনের পক্ষে ২ হাজার কর্মহীন মানুষের মাঝে সহায়তা প্রদান

পিইসিই ও এবতেদায়ী সমাপনীতে প্রক্সি দেয়ার সময় ৮০জন আটক

বিশেষ আমল

চকরিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা, আহত-৩