crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট বালির ব্যবসা, নষ্ট হচ্ছে পরিবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট বালির ব্যবসা। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। সেই সাথে দুর্ভোগ বেড়েছে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের। ব্যবসায়ীদের যত্রতত্র বালি রাখার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা।

শহর ঘুরে দেখা যায়, মশিউর রহমান সড়কে পাগলা কানাই মোড় এলাকা, হামদহ, পুলিশ লাইনস্ এলাকায় সড়কের জায়গা দখল করে বালির ব্যবসা করছেন, রোজদার আলী, ওয়াজেদ আলী, রবিউল ইসলাম, শরাফত আলীর স্ত্রী নুরজাহান বেগম, হাজি মসলেম উদ্দিন ওরফে লাদেন, আবু সাঈদ, সারোয়ার হোসেন, ইসাহাক আলী, আব্দুল কাদের, জাফিরুল ইসলাম, আলো মিয়া, মোশাররফ হোসেন, জামাল হোসেন, রবু মিয়া, নজরুল ইসলাম, সোহাগ হোসেন, বিপুল হোসেন, জাহাঙ্গীর হোসেন জাকির হোসেন ও আব্দুল লতিফ। এছাড়াও শহরের নানা স্থানে বালি ব্যবসা করছেন অনেকে। অনেকে আবার বাড়ি, দোকান নির্মাণ করার জন্য সড়কের পাশে বালি রেখেছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, সড়কের পাশে বালি রাখার কারণে তাদের চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাতাস উঠলেই বাড়ি উড়ে তাদের চোখে মুখে পড়ে। রাস্তার পাশে ট্রাক, পিকআপ ভ্যান রেছে বালি আনলোড করতে গিয়ে অনেকসময় যানজট লেগে যায়। স্থানীয়রা আরও অভিযোগ করেন, বালি ঢেকে রাখার নিয়ম থাকলেও তা কেউ মানছেন না। যে কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, রাস্তার পাশের বালি অপসারণের জন্য সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বললেও আজও তা বাস্তবায়ন হয়নি। ভোগান্তি থেকে সাধারণ মানুষকে রেহাই দিয়ে ঝিনাইদহ পৌরসভা সকল প্রকার সহযোগিতা করবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও প্রাইভেট কারসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও প্রাইভেট কারসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

গোপালগঞ্জে নিহত ৫ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে কলারোয়া যুবলীগের শোক প্রকাশ

আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, ঢাবি র’ণক্ষেত্র

ঝিনাইদহে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ইটভাটার কাগজপত্র বিহীন ট্রাক্টর, দেখার কেউ নেই

ডিমলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ময়মনসিংহ সিটির হকার্স মার্কেটে আ’গুন, ২ কোটি টাকার ক্ষ’য়ক্ষতি

ময়মনসিংহ সিটির হকার্স মার্কেটে আ’গুন, ২ কোটি টাকার ক্ষ’য়ক্ষতি

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯২২

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীরাঙ্গনা জয়গুননেছার পুষ্পমাল্য অর্পণ

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড়ে বিকাশের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ