crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের পীরগঞ্জে কুয়ায় পড়ে শিশুসহ নিহত-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুরের পীরগঞ্জে গভীর নলকূপের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা কূপে (কুয়া) পড়ে যাওয়া শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা কূপ থেকে লাশ দুটি উদ্ধার করেছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রাম এ ঘটনাটি ঘটে। নিহত শিশু জিম (৮) জয়পুর এলাকার আব্দুল হালিমের ছেলে এবং মিলন (২৪) একই এলাকার আজহার আলীর ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়পুর এলাকার আব্দুল হালিম নলকূপের পানি নিষ্কাশনের জন্য ১৫ ফিট গভীরতার একটি কূপ তৈরি করেন। সেই অরক্ষিত কূপে তার ছেলে জিম (৮) পড়ে যায়। তাকে সেখান থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসে প্রতিবেশী যুবক মিলন। কূপ থেকে মই বেয়ে শিশু জিমকে উপরে তোলার সময় মই ভেঙে মিলন নিজেও কূপের মধ্যে পড়ে যান। পরে এলাকার লোকজন উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে জিম ও মিলনের লাশ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, নলকূপের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা কূপে পড়ে যায় শিশু জিম। তাকে বাঁচাতে গিয়ে মিলন নামে এক যুবক কূপের মধ্যে পড়ে গেলে সেখানে দুইজনেরই মৃত্যু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর বাহাদুর বাজারে খাজনার নামে কোটি টাকা চাঁ*দাবাজি, অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা

শৈলকূপায় ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের ৩ মাসের কারাদণ্ড

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু লড়াই এখনও বাকি: মাহফুজ আলম

হোমনায় আওয়ামী লীগের শোক র‌্যালি

হোমনায় আওয়ামী লীগের শোক র‌্যালি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী

জাতীয় শুদ্ধাচার ২০২১- এ কক্সবাজারের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন চকরিয়ার ইউএনও

জামালপুরে গরীবের ১০ টাকা কেজি চাউল কালোবাজারি থেকে উদ্ধার

ডোমারে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওসির লিফলেট বিতরণ

ঝিনাইদহে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ