crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে আনসার-ভিডিপি‘র বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতা ॥ ‘শান্তি -শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় আমরা সর্বত্রই’ এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী‘র বার্ষিক উপজেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা প্রশিক্ষক মইনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি’র কুমিল্লার রেঞ্জ পরিচালক ড. মো. শফিকুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল হাদী,উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হ্সোাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ (ওসি)হাবিবুল্লাহ সরকার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার,আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার মাহবুবুল হাসান,ইউনিয়ন দলনেতা ফকরুল ইসলাম,দলনেত্রী ইসলিমা বেগম ও নাজনিন চৌধুরী ।
সভায় ভাল কাজের জন্য ১১ জন আনসার ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়। মতবিনিময় সভায় উপজেলার ২০০ নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত১২৩৪

এনজিও’র কিস্তির বেড়াজালে রংপুরের অসহায় ও দুস্থ মানুষজন

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা

কিশোরগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্তের ঘটনায় ২৪৩ জন কোয়ারেন্টাইনে

ঝিনাইগাতীতে শীতের কাপড়ের দোকানে ক্রেতা শুন্য কাপড়ের মার্কেট 

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

ভোলাগামী লঞ্চ থেকে কু*খ্যাত ডা*কাত আলতাফ গ্রেফতার

মাদারীপুরে ডা’কাত সন্দেহে ২ জনের চোখ তু’লে নিল জনতা

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ