crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে ১৩ দালাল আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি):

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র‌্যাব-১৪। আটককৃতরা সবাই মমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১১টায় মমেক হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর চরপাড়ার এনায়েত কবির (৪২), মনোয়ার হোসেন (৩৭), রতন মিয়া(৪৫), মনির হোসেন(৩৭) ও মাসুদুল করিম, দিঘারকান্দার ফিরোজ মিয়া(৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০), সদরের সিরতার আলা উদ্দিন(৫৫), বাঘমারার টুটুল আহমেদ শরীফ(৩৭), সদরের বোররচরের সোহেল মিয়া(৩১), কালীবাড়ির আলমগীর হোসেন(৪২) ও বড়বিলার আসাদুল ইসলাম মিশু (২৭)।

র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দাললরা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। রোগীদের সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হতো টাকা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল,সম্পাদক কামরুজ্জামান 

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল,সম্পাদক কামরুজ্জামান 

নাসিরনগরে দলবদ্ধ হয়ে ঘুরাফেরা করায় ১৩ জনকে জরিমানা

সুন্দরগঞ্জে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

দিনাজপুরে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

পদোন্নতি আছে,পদায়ন নেই ২৩০ পুলিশ সুপারের

ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উদযাপিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার-১

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরের শ্রীবরদীতে ৫০ জন কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড প্রদান