crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা সংবাদ উপস্থাপিকার !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৭, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>> রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ায় ৪৮১ নম্বর বাসার সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। গতকাল রোরবার (৬ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ওই নারীর নাম মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০)। তিনি এক সময় একটি বেসরকারি চ্যানেলে সংবাদ উপস্থাপিকা ছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি সূত্র সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে ওই নারী নিজের শরীরে আগুন দিয়েছেন। তার শরীর পুড়ে গেছে। তাকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মাহমুদার শরীরের প্রায় ৪৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যে কারণে তাকে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, ‘হাইউম’ নাম পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছেন।

হাইউম জানিয়েছেন, মিরপুরের কাজীপাড়া এলাকার বাসায় এ ঘটনা ঘটেছে। হাইউম নামের ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে মৌয়ের স্বামী বলে পরিচয় দেন। তবে কীভাবে মাহমুদা দগ্ধ হয়েছেন, তিনি সেটি বলেননি। হাইউম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেন বলে জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১জন আটক

মধুপুরে ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন

মহান বিজয় দিবসে মসিকের শ্রদ্ধা নিবেদন

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা

হোমনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মধুপুর শোলাকুড়ি আদর্শ ও গুচ্ছ গ্রামে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে : তথ্যমন্ত্রী

আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে : তথ্যমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাসিরনগরে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নাসিরনগরে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত