crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ সীমান্তে থামছেনা অবৈধ পারাপার,নারীসহ আটক ৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ

জাহিদুর রহেমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিন নারীসহ ৬ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা তেতুলিয়া বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নারায়নগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামসুল শেখ এর মেয়ে মিম আক্তার (২০), খুলনার দিঘলিয়া উপজেলার গাজির হাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২) ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোমিন (৪৫), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হরিদাস মদকের ছেলে যতন মদক, স্ত্রী কমলা মদক ও ছেলে লিখন মদক।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবৈধভাবে ভারত থেকে ২ নারী বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর ও দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

রংপুরসহ তিন জেলায় আরও ৩১ জনের করোনা শনাক্ত

হজ নিবন্ধনের শেষ ৩০ নভেম্বর

চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত-১

ডোমারে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক দফা দাবিতে স্মারকলিপি প্রদান

ডোমারে ‘বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশপুরে আত্মহত্যাকারী ওহিদুলের পরিবারের সার্বিক দায়িত্ব নিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান