crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করায় ভেঙ্গে দিয়েছে জামালপুর পৌরসভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২১ ১০:০২ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর শহরে নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করায় ভেঙ্গে দিয়েছে পৌরসভা। জামালপুর পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে কোন মেয়র হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় অনিয়ম ও নিম্নমানের কাজ করায় ঠিকাদার বিরুদ্ধে এমন নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করলেন সব থেকে আলোচিত পৌরপিতা আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। জামালপুর শহরের বেলটিয়া মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত ৯০০ মিটার আরসিসি ড্রেন অনিয়ম ও নিম্নমানের কাজ করার অভিযোগ উঠে ঠিকাদার ( এস এম মোয়াজ্জেম ) এর বিরুদ্ধে। মঙ্গলবার ৪মে জামালপুর পৌরসভা এই ড্রেন ভেঙ্গে ফেলার অভিযান কার্যক্রম শুরু করে। পরে বেলটিয়া মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত ৯০০ মিটার আরসিসি ড্রেন ভেঙ্গে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সেই সময় পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ ও পৌর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে আরও জানা যায়, ড্রেনটি দরপত্রের শর্ত মোতাবেক করে দিতে ঠিকাদার এস এম মোয়াজ্জেমকে নির্দেশ দেওয়া হয়েছে। এঘটনায় সচেতন নাগরিকসহ সবাই সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতে পৌরসভার কোন কাজে অনিয়ম থাকলে একই ব্যবস্থা গ্রহণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। এছাড়াও এই ঠিকাদারি প্রতিষ্ঠান ( এস এম মোয়াজ্জেম) এর পৌরসভার লাইসেন্স বাতিল করার জোর দাবি করছে জামালপুরের সাধারণ জনগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিটু

পাকুন্দিয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে সাম্য হ*ত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন

দিঘলিয়ায় অ’স্ত্রসহ বিএনপি নেতা আটক

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইয়ের রাষ্ট্রদূত, ইতিহাসের অলিন্দে কূটনৈতিক পদচারণা

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন কেএমপি’র কমিশনার

ডোমারে বামুনিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালন করুন : ক্যাডেট এসআইদের উদ্দেশে আইজিপি

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় পুত্রবধূকে বিয়ে করতে গিয়ে শ্বশুর শ্রীঘরে