crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাইকে আযান দিতে বারণ করেছি বলে অপপ্রচার চালানো হয় : তিতপল্লা ইউপি চেয়ারম্যান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৩, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম: জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই ছাত্র ঐক্য পরিষদের পুননির্মাণ নিয়ে এলাকারই দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বুধবার দুপুরে পাবই বাজারে সংবাদ সম্মেলন করেছে তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সেলিম।

তিনি লিখিত বক্তব্যে বলেন, পাবই বাজারের একটি খাস জমিতে এলাকার ছাত্ররা অনেকদিন আগে বিনোদনের জন্য ছাত্র ঐক্য পরিষদ নামে একটি স্থাপনা নির্মাণ করেছিল। সেই স্থাপনায় আমি অনুদান দিয়ে পুননির্মাণ করতে গেলে ২০ এপ্রিল মঙ্গলবার বিকেলে জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আব্দুর রাজ্জাক বাবলুসহ তার লোকজন এসে কাজে বাধা দেয়। একপর্যায় তাহা ভেঙ্গে ফেলা হয়। পরে এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে আমি এর সমঝোতা করতে গেলে শাবল দিয়ে আমার হাতে আঘাত করে ডিডির লোকজন। উল্টো আমার বিরুদ্ধে তাদের নতুন মসজিদের মাইকে আযান দিতে বারণ করেছি বলে অপপ্রচার চালানো হয়। ওই মসজিদে আযানও চলছে তারাবীসহ ওয়াক্তের নামাজ চলছে। তাই অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।

এদিকে ডিডি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আমাদের পারিবারিক গোরস্থানের প্রচীরের উপর দিয়ে ওই ক্লাবের ঘর নির্মাণ কাজের নেতৃত্ব দিচ্ছিল চেয়ারম্যান। আমরা এতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

নারায়নপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই: প্রধান উপদেষ্টা

মুজিববর্ষ উপলক্ষে নাসিরনগরে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ

রাজধানীতে র‌্যাব-৪ এর সফল অভিযানে সন্ত্রাসী রবিউল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

ঝিনাইদহে করের বোঝা ও মানুষের আয় বৈষম্য হ্রাসের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ‘পাইপগানসহ’ গ্রেপ্তার-১

কবিতা

চকরিয়ায় পৌর মেয়র আলমগীর চৌধুরীর অর্থায়নে মানসিক রোগীদেরফ্রি চিকিৎসা সেবা প্রদান

রংপুরের পীরগঞ্জে র‍্যাব-১৩ কর্তৃক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পাষণ্ড বাবা আটক