crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় জেলা পুুুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ  ১৭ ই মার্চ, ২০২১ খ্রি. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কুষ্টিয়া জেলা পুুুলিশের বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে কালেক্টরেট চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোঃ খাইরুল আলম । পুস্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ। এছাড়াও কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সুযোগ্য পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ।একই সাথে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান এবং এক মিনিট নিরবতা পালন শেষে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিবসটি পালন করা হয়। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কুষ্টিয়া পুলিশ লাইন মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

প্রতিনিধি আবশ্যক

সরিষাবাড়ীতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার মেশিন ধ্বংস

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষির জমি

রংপুরের পীরগাছায় পোনামাছ অবমুক্তকরণ

পঞ্চগড়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত

কেএমপির হরিণটানা থানা পুলিশের অভিযানে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার১

গোদাবাড়িতে নগদ ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ উধাও প্রবাসীর স্ত্রী

করোনায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

অসুস্থ সাংবাদিক আব্দুল মজিদকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ