crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি টিআইবির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মুশতাকের মতো একজন মুক্ত চিন্তার প্রতিবাদী লেখকের মৃত্যুর দায় কার?—এ প্রশ্ন সামনে রেখে সংস্থাটি বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনটি করে প্রভাবশালী গোষ্ঠীর হাতে ভিন্নমত দমনের মোক্ষম হাতিয়ার তুলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সংস্থাটির এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, একই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেলেও ছয়বার আবেদন করা সত্ত্বেও মুশতাক আহমেদের জামিন হয়নি। মৃত্যুর কারণ তদন্তের উদ্যোগ নেওয়া হলেও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনটিকে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ব্যক্তিবিশেষ অপব্যবহার করছে কি-না, সেটা খতিয়ে দেখা উচিত। ডিজিটাল নিরাপত্তা আইন ও তার অপব্যবহার যে মুশতাকের মৃত্যুর কারণ, একথা সরকার অস্বীকার করতে পারে না।গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, ২০২০ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৪৫৭ ব্যক্তিকে অভিযুক্ত করে ১৯৭টি মামলা হয়েছে, যেখানে ৪১টি মামলায় ৭৫ জন পেশাদার গণমাধ্যমকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এই আইনের করা মামলার অধিকাংশেরই বাদী আইনশৃঙ্খলা বাহিনী নয়তো ক্ষমতাসীন দলের নেতা-কর্মী।

ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, সরকারের সমালোচনা করা নাগরিকের অধিকার, তথা মতপ্রকাশের অধিকার। এটা অপরাধ বলে গণ্য হতে পারে না। একইসঙ্গে, রাষ্ট্র ও সরকার যে দুটি ভিন্ন সত্ত্বা তাও একাকার করার কোনো সুযোগ নেই। সরকারের কাজের সমালোচনা করতে ব্যক্তি যে বাকস্বাধীনতার চর্চা করেন, তা কোনো অর্থেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত হতে পারে না। সমালোচক মূলত দেশের ও দশের কল্যাণে একটি কার্যকর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

ঘোড়াঘাটে জমি ও ঘর থাকা ব্যক্তিকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ায় মানববন্ধন

স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, ১৯ বছর পর অনুষ্ঠিত হলো আবেগ উচ্ছ্বাসের পুনর্মিলন ‘ সেতুবন্ধন -২০২৪”

শ্রমিক কল্যাণবান্ধব চা শিল্প গড়ে তুলতে হবে-বাণিজ্যমন্ত্রী

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু

মিরপুরের এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের ২৯দিন পর বরিশাল থেকে উদ্ধার

জনগণের ভালোবাসায় নৌকার মনোনয়ন প্রত্যাশী পঞ্চগড়ের ‘মনির’

ডোমারে রুবাইয়া ডেণ্টাল কেয়ার অ্যাণ্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জ’রিমানা

ডোমারে রুবাইয়া ডেণ্টাল কেয়ার অ্যাণ্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জ’রিমানা

ক্ষমতার ময়ূর সিংহাসন এখনও অনেক দূরে: বিএনপিকে কাদের

ক্ষমতার ময়ূর সিংহাসন এখনও অনেক দূরে: বিএনপিকে কাদের

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ শ্লোগানে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত