crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পৌরসভা নির্বাচন : মহেশপুর বিজিবি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণে ঝিনাইদহের সাংবাদিকদের চরম ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে মহেশপুরের ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসানের বিরুদ্ধে। রোববার (২৮ ফেব্রয়ারি) সকালে মহেশপুরের বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, সকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন লাইভ সংবাদ পরিবেশনের জন্য প্রস্তুুতি নিচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে ছিল চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সময় সংবাদের জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ। এসময় ৫৮ বিজিরি সিও কামরুল আহসান সেখানে এসে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন। তিনি সাংবাদিকদের কেন্দ্র থেকে বাইরে চলে যেতে বলেন এবং অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। সংবাদকর্মীরা বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল কেড়ে নেয় অপর এক বিজিবি সদস্য। পরে মোবাইল ফেরৎ দিয়ে তিনি সেখান থেকে চলে যান। বিষয়টির নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

চ্যানেল টোয়েন্টিফোর’র প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, আমরা ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে ওই কর্মকর্তা এসে আমাদের কাজে বাধা দেন এবং মোবাইল কেড়ে নেন। তার আচরণ মারমুখী ছিল। আমরা এটা আশা করিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় বিজিবির একজন ঊর্দ্ধতন কর্মকর্তার এমন অসদাচারণ মোটেও কাম্য নয়। তিনি পেশাগত দায়িত্ব পালনের বাধা দিয়েছেন যা নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ কংগ্রেস

আয়াতুল কুরসির আমল

আয়াতুল কুরসির আমল

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে

আরেক দফায় বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

দেশে করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় পিইসিই পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন

নাসিরনগরে খান ফাউণ্ডেশনের উদ্যোগে মেধা শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান