crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২১, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন শনাক্ত হয়েছে আরও ৫৮৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন হয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬০২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুর র‌্যাবের অভিযানে মদসহ গ্রেপ্তার -১

হোমনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসী সভা

Mosquito-borne diseases has threaten World

হোমনার আবাসন প্রকল্পের ৪৫ টি পরিবারের মাঝে ঈদের নতুন জামা বিতরণে ইউএনও

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

‘ই-সিগারেট’ নিয়ন্ত্রণে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ

ঝিনাইদহ-খুলনা মহাসড়কে ট্রাকের অবৈধ পার্কিং, প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা, নেই কোন প্রতিকার

নওগাঁয় সম্মিলিত সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

ঝিনাইদহে দুর্নীতির অভিযোগে কুমড়াবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বরের সংবাদ সম্মেলন