crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২০, ২০২১ ৯:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৫০ জনে। গত ৮ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

সর্বশেষ গত বছরের ৮ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন সাত জনের মৃত্যুর খবর দেয়া হয়েছিল। আর ৯ মে আটজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোমনায় সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যু’র ঘটনায় বাদীর ইচ্ছার বিরুদ্ধে মামলা, আসামি গ্রেফতার!

ফরিদপুরের ২ গরু চোর পাটিকাবাড়ীর গোপালপুরে আটক

হোমনায় কৃষি উপকরণ বিতরণ

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের জানাজা সম্পন্ন

হোমনায় ফার্মেসীতে কর্মরত ৫ জন করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

জামালপুরে ৫৯টি নমুনা পরীক্ষায় ৩জন করোনা আক্রান্ত মোট শনাক্ত ৩৫৩জন

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

ডিমলায় শুটিবাড়ী সেবা ক্লিনিকে নির্যাতনে নবজাতকের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছেন প্রসূতি!