crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা পৌরসভা নির্বাচন আ’লীগ ও বিএনপির একক প্রার্থীসহ মেয়র পদে-০৩, কাউন্সিলর পদে-৪০ ও সংরক্ষিত পদে-১২জনের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৭, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ

আইয়ুব আলী, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা পৌর সভার নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বিল্লাল মেহেদীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে আওয়ামী লীগ ও বিএনপিতে একক প্রার্থী হয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, পৌর মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন মনোনয়পত্র জমা দেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত , উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, বিএনপির মনোনীত ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সভাপতি মুফতি আবদুল হাকিম মনোনয়পত্র জমা দেন । জমা দেওয়ার শেষ দিন রবিবার সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত জমা দেন। এদিকে গত শনিবার বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল লতিফ , রবিবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবদুল হাকিম নেতা কর্মীদের সঙ্গ নিয়ে মনোনয়পত্র জমা দেন। জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি ও আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার বিল্লাল মেহেদী বলেন, হোমনায় উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ শিপিং কর্পোরেশনে নিয়োগ

সড়কে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

ইসলামের দৃষ্টিতে গীবতের কুফল

জামালপুরে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতেও চলছে কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা

জামালপুরে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত

ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে এক নারীসহ ৭ জনের কারাদণ্ড

কোরবানির গরু ‘হোমনার ভাগ্যরাজা’ কে বিক্রয় করা হবে

হোমনায় ডিসি নুরুল আমিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফের তিস্তার পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপরে : ভারতের লাল সংকেত