crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নড়িয়ায় ৪৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার, গোডাউন সিলগালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় করোনাকালীন হতদরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণের ৪৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে ।বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলরের নিজস্ব গোডাউন থেকে এ চাল উদ্ধার করা হয়। নড়িয়া উপজেলা প্রশাসন এ সময় গোডাউনটি সিলগালা করে দেয়। এ ঘটনায় খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এলাকাবাসী জানায়,  বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে নড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদুল ইসলাম সরদারের নিজস্ব গোডাউন স্থানীয় মোহনা সমবায় সমিতির অফিস থেকে ৪৫ বস্তা বিশেষ ওএমএসের  চাল উদ্ধার করেছে নড়িয়া উপজেলা প্রশাসন। এসব চাল তার স্ত্রী জোসনা বেগমের নামে পৌর এলাকার বাংলাবাজার ও লোনসিং এলাকায় ডিলার শিপের মাধ্যমে উত্তোলন করা হয়; যা হতদরিদ্র ও করোনাকালীন লকডাউনে থাকা দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করার কথা ছিল। দীর্ঘদিন বন্ধ ঘরে থাকার কারণে চালগুলোতে পোকা ধরেছে; যা বর্তমানে মানুষের খাবারের অনুপযোগী হয়ে গেছে।

বৃহস্পতিবার নড়িয়া উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা এসব চাল উদ্ধার করে তাদের নিজেদের দায়িত্বে নিয়ে গেছে। উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা কর্মকর্তা।

প্যানেল মেয়র ও কাউন্সিলর শহীদুল ইসলাম সরদার বলেন, আমার স্ত্রী জোসনা বেগমের নামে ডিলারশিপের মাধ্যমে এসব চাল উত্তোলন করি। কার্ডধারীরা চাল নিতে আসেননি, তাই আমি চালগুলো বিতরণ করতে পারিনি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপাপ্ত) তানভীর আল নাসিফ বলেন, আমরা বুধবার রাতে বিষয়টি জানার পর কাউন্সিলরের গোডাউনে তালা মেরে দিয়েছি। চালগুলো উদ্ধার করে খাদ্য বিভাগের নিয়ন্ত্রণে রেখে দিয়েছি। খাদ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে মেয়র রুকুনুজ্জামান রোকনের কুখ্যাত ক্যাডারের নগ্ন হামলার প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ

হোমনায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চেক জালিয়াতির মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার জেল- জরিমানা

পঞ্চগড়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

শৈলকুপায় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে খেলার মাঠেই স্কুলছাত্রের মৃত্যু!

বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে তালাক

পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার

শৈলকুপায় নারীপাচার চক্রের হোতা আশরাফুল র‌্যাবের হাতে আটক

প্রকাশ্যে ভোট প্রদানের অভিযোগে নতুন মন্ত্রী ফরিদুল হক খানকে ইসিতে তলব

ঝিনাইদহে মহা আয়োজনে চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন