crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে খেলোয়াড় বাছাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে অনুর্দ্ধ-১৬ খুলনা বিভাগীয় দল গঠনের জন্য ঝিনাইদহে খেলোয়াড় বাছাই করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ কর্মসূচীর আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র । আলোচনা সভা শেষে বাছাই অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬ টি উপজেলা থেকে ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ৬০ জন খেলোয়াড়কে ৫ টি দলে বিভক্ত করে বাছাই পর্ব শুরু হয়। তাদের মধ্যে দক্ষতা, কৌশলে পারদর্শী ৩ জনকে বাছাই করা হয়। তারা হলো-ঝিনাইদহ সদরের মুন্না মিয়া, কালীগঞ্জের গোলাম মর্তুজা ও হরিণাকুন্ডুর জনি লস্কর। ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে খুলনা বিভাগীয় দল গঠনের জন্য এ মাসের শেষ দিকে তাদের খুলনায় পাঠানো হবে। ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার জন্য ২ টি প্রতিষ্ঠানে ২ টি ফুটবল প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হ*ত্যা মামলার আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে কেএমপি’র ২১ মামলা ও ৩৬ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

করোনাভাইরাস প্রতিরোধে করনীয় বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন আই, এইচ, সেবা প্রতিষ্ঠান

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজ ও গ্রামবাসীর মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডে ডাকাতের হামলা, বোর্ডের মালিক মান্নানকে কুপিয়ে আহত

৯ দিন আগে সাইপ্রাসে গিয়ে লাশ হলো কলারোয়া ও ঝিকরগাছার দুই যুবক

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার