crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২০ ৮:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে  ৫২৫ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার, কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ,মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগন পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ শাহিন আলম(২৩), পিতা- মোঃ কবির হাওলাদার, সাং- সুতালরি হাওলাদার বাড়ী, পোস্ট- বারইখালী, থানা- মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বসুপাড়া পাঠান বাড়ীর গলি, থানা- সোনাডাঙ্গা; ২) মোঃ সোহেল রান (২৬) , পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং-উত্তর কাশিপুর পদ্মা রেল রোড ০৭ নং ওয়ার্ড অফিসের সামনে , থানা-খালিশপুর; ৩) মোঃ নূর আলম(২৫), পিতা- মৃত: নূর ইসলাম, সাং-ক্রিসেন্ট গেট রেল বস্তি, থানা- খালিশপুর এবং ৪) মোঃ মফিজুর রহমান(২৮), পিতা-মোঃ আজিজুল খাঁ, সাং-মশিয়ালী পূর্বপাড়া, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫২৫ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনবল ও অবকাঠামোর অভাবে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর বিলুপ্তির পথে

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৯

ডোমারে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার হলেন স্বামী

আওয়ামী লীগ দেশের সমস্ত সম্পদ লু*ণ্ঠন করে বিদেশে পাচার করেছে : মির্জা ফখরুল

বিমান বাহিনীকে আরো যুগোপযোগী করা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হোমনায় ইয়াবাসহ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না : সেতুমন্ত্রী

বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না : সেতুমন্ত্রী

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১,৯৫৩