crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবৈধভাবে ভারতে প্রবেশকালীন মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ৫ জন আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২০ ৯:৩৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার গুড়দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলো-যশোর সদর উপজেলার শংকরপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত আমির হোসেনের মেয়ে রিম্পা খাতুন (২৪), বাঘারপাড়া উপজেলার সাধিপুর গ্রামের নীলপদ পোদ্দারের স্ত্রী মাধুরী পোদ্দার (৪৫), নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের বাবুল শেখের স্ত্রী সাবিনা খাতুন (৪০), মুখখোলা গ্রামের ইমন শেখের স্ত্রী লিতুন জিরা (১৯) বাবুল শেখের ছেলে ইমন শেখ (২৫)। বিজিবি জানায়, মহেশপুরের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৪ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অটো প্রমোশনের দাবিতে রংপু‌রে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা ‘অপারেশন ডেভিল হান্ট’-এর লক্ষ্য: স্বরাষ্ট্র সচিব

লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সুন্দরগঞ্জে জমাটবাঁধা সার নিয়ে ডিলারেরা বিপাকে

হোমনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

সারা দেশে করোনায় আরও ৫ জনের মৃত্য়ু, নতুন শনাক্ত ৪২৮

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রংপুর আ’লীগের বৃক্ষরোপণ কার্যক্রম

ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি ও আলোচনাসভা

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ