crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২০ ৮:৩০ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় গুজব প্রতিরোধ এবং শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সারাদেশে কেউ কেউ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুজব রটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তা রোধ করে শান্তিশৃঙ্খলা বজায় ও সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেলিমা আহমাদ এমপি। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, কামরুল ইসলাম, মো. শাহজাহান মোল্লা, নাজিরুল হক ভূঁইয়া, খন্দকার জালাল উদ্দিন ও তাইজুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, হোমনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুছ ছাত্তার,মাওলানা মুফতি নূরুজ্জামান, পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, যুগল কিশোর ভৌমিক, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ত্রাণের অপব্যবহার বরদাশত করবো না : প্রধানমন্ত্রী

জামালপুরের দেওয়াগঞ্জে ১৬০০পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

দাউদকান্দিতে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করলেন ডিসি

ঘোড়াঘাটে পুকুরে ডু’বে শি’শুর মৃ’ত্যু

নাসিরনগরে বাঁশ আর কলা গাছের তৈরী শহিদ মিনারে শ্রদ্ধা জানালো শিক্ষার্থীরা

ডোমারে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে অটোরিকশা চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

গোবিন্দগঞ্জে রায়হান হ’ত্যা মামলায় গ্রেপ্তার-৪