crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লালমনিরহাটে জু‌য়েল‌কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৭, ২০২০ ৮:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে গুজব ছড়িয়ে শহীদুন নবী জুয়েল নামে একজনকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেফতার করে। ডিসি ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন দীর্ঘ দিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছ গোপন সংবাদ আসে যে, আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করবেন। পরে পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামার পর ডিবি পুলিশের ওই টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতার আবুল হোসেনকে লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে হত্যার পরে লাশ টেনে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত চার দফায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মসজিদের খাদেম জুবেদ আলীও রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ভিক্ষুকের সাথে অশালীন আচরণের দায়ে পুলিশের ৪ এসআই বরখাস্ত ও ২ সদস্য প্রত্যাহার

জামালপুরে ভিক্ষুকের সাথে অশালীন আচরণের দায়ে পুলিশের ৪ এসআই বরখাস্ত ও ২ সদস্য প্রত্যাহার

এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জ’রিমানা করেছেন মসিকের ভ্রাম্যমাণ আদালত

এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জ’রিমানা করেছেন মসিকের ভ্রাম্যমাণ আদালত

কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা

আপিল বিভাগের রায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

হোমনায় সমবায়ীদের সঙ্গে এমপি সেলিমা আহমাদ এর মতবিনিময়

শৈলকুপায় ভ্যানচালককে নৃশংস্যভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা, গ্রেফতার-১

চান্দিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

চান্দিনায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

খালিশপুরে অপহরণ করে ধ’র্ষণ, ভিকটিম উদ্ধারপূর্বক আসামী গ্রেফতার

শোক সংবাদ

শোক সংবাদ

হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর বিদায় সংবর্ধনা