crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোলায় গুচ্ছগ্রামের ২০ টন চাল পাচারের অভিযোগে আটক-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৮, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক >> ভোলায় গুচ্ছগ্রামের ২০ টন চাল পাচার করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ দুপুরে ভোলা সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার আহমেদের নেতৃত্বে এ চাল ভেদুরিয়া ফেরিঘাট থেকে আটক করা হয়। জব্দ এ চাল ভোলা সদর থানার হেফাজতে রাখা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা শান্তী রঞ্জন দাসসহ একটি চক্র ভোলার দৌলতখান খাদ্যগুদাম থেকে এ পাচারের সাথে সম্পৃক্ত বলে একাধিক সূত্রে জানা যায়। 

ভোলা সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরীবের ভিজিডি চাল পাচারের খবরে ভোলার ভেদুরিয়া ঘাটে অভিযান পরিচালনা করা হয়। শোনা যায় তা গুচ্ছগ্রামের চাল। এসময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। এই চাল বাইরে বিক্রির অনুমতি আছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। 

একাধিক সূত্রে জানা যায়, সরকারের উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দকৃত এ চাল টিআরকাবিখা প্রকল্প থেকে আসা। যদি তাই হয়, তাহলে তা বাহিরে বিক্রি করা যাবে না। তা শ্রমিকদের মাঝে বিতরণ বা জেলার মধ্যে বিক্রি করতে হবে। তা না করে একটি চক্র বাইরে বিক্রি করে দিচ্ছে প্রায়ই।

তবে ভোলা খালপাড়ের চাল ব্যাবসায়ী মো. আলমগীর মিয়ার চাল পাচারের সাথে সম্পৃক্ততা আছে বলে অভিযোগ উঠেছে। তবে তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, আমি জানি না, তবে যাদের চাল সেই সিবিসি চালের কাগজপত্র জমা দেবেন এমনটি শোনা যাচ্ছে।

সূত্র:দৈনিক কালের কণ্ঠ

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

নাসিরনগরে কুটির শিল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়ায় আমন ধানের জমিতে পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ে ‘আলোকফাঁদ’ স্থাপন

নীলফামারী-১: তৃতীয়বারের মতো আফতাব উদ্দিন সরকার এমপি নির্বাচিত

চরফ্যাশনে বিপুল পরিমাণ গাঁ’জা ও ইয়াবাসহ দুই মা’দক স’ম্রাট গ্রেপ্তার

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

প্রতিমাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসি সম্মেলন

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছালাম সিকদার